লিওনেল মেসির ইন্টার মিয়ামি যেন উড়ছিল। গেল মৌসুমের এমএলএসের চ্যাম্পিয়ন বলে কথা, এমনটা হওয়ারই কথা। তবে এবার তাদের রীতিমতো মাটিতে নামিয়ে এনেছে সন হিউং মিনের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। ২০২৬ মৌসুমের মেজর লিগ সকারের শুরুর ম্যাচেই এলএএফসি ৩-০ গোলে হারিয়েছে মিয়ামিকে।
লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়ামে। গ্যালারিতে ছিলেন ৭৫ হাজার ৬৭৩ জন দর্শক। ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছিল। অনেকেই ভেবেছিলেন রাতটি হবে মেসিকে ঘিরে। সেজন্য দর্শকরা প্রস্তুতও ছিলেন। তার প্রতিটি ছোঁয়ায় গ্যালারি সরব হয়ে উঠছিল। তবে মেসির মিয়ামি মোটেও তাদেরকে সন্তুষ্ট করতে পারেননি। ম্যাচ জেতা তো দূর, গোলের দেখাই যে পায়নি মিয়ামি।
স্বাগতিক এলএএফসিকে এগিয়ে দেন ডেভিড মার্টিনেজ। তাকে দারুণ পাস দেন সন হিউং-মিন। ৭৩ মিনিটে ব্যবধান বাড়ান দেনি বুয়াঙ্গা। মাঝমাঠ থেকে লম্বা পাস দেন টিমোথি টিলম্যান। বুয়াঙ্গা বল নিয়ন্ত্রণে নেন। বক্স ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ওপর দিয়ে বল তুলে জালে পাঠান। দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। যোগ করা সময়ে তৃতীয় গোল করেন নাথান অরদাজ। তখনই নিশ্চিত হয় জয়।
ম্যাচটা এলএএফসির স্বাভাবিক হোম ম্যাচ ছিল না। তাদের নিজস্ব মাঠ বিএমও স্টেডিয়াম ছেড়ে বড় ভেন্যুতে আয়োজন করা হয়। মেসিকে দেখতে বিপুল দর্শক হাজির হন। গ্যালারি ভরা গোলাপি জার্সিও ছিল।
এই স্টেডিয়াম আগে অলিম্পিক আর সুপার বোলের মতো বড় আসর দেখেছে। তবে এই রাতে সব আলো কেড়ে নেন মেসি।
যদিও মূল ম্যাচে আলো ছড়াতে পারেননি। ছড়িয়েছে এলএএফসি। মৌসুমের শুরুতেই তারা শক্ত বার্তা দিল পুরো এমএলএসকেই।


